ঢাকায় আইসিডিডিআরবিতে ব্র্যাক ব্যাংকের ২০০তম এটিএম বুথ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড ঢাকার মহাখালীর আইসিডিডিআরবিতে ২০০তম এটিএম বুথ স্থাপন করেছে। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া এই এটিএম বুথের উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কোম্পানি সচিব ও লিগ্যাল রেগুলেটরি অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল বিভাগের প্রধান রেইস্ উদ্দীন আহমাদ; মানবসম্পদ বিভাগের প্রধান ত্যাহনিয়াত আহমেদ করিম; রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খান ও করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান জীশান কিংশুক হক উপস্থিত ছিলেন।অন্যদিকে আইসিডিডিআরবির অর্থ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস কে এ এ আবদুল মতিন, মেডিকেল সার্ভিসেসের (ঢাকা হসপিটাল) পরিচালক মার্ক পিট্রোনি, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসের পরিচালক ডেরেন রাইট এবং হেড অব এক্সটার্নাল রিলেশন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের প্রধান ইসতিয়াক জামান উপস্থিত ছিলেন।সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্র্যাক ব্যাংক দেশব্যাপী শাখা ও এসএমই সেবাকেন্দ্র বিস্তৃত করার মাধ্যমে গণমানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। আব্বাস ভূঁইয়া বলেন, আইসিডিডিআরবিতে আসা ব্যক্তিদের ২৪ ঘণ্টাই তাত্ক্ষণিক টাকার প্রয়োজন মেটাতে একটি এটিএম বুথের জন্য আমরা অপেক্ষা করছিলাম। ব্র্যাক ব্যাংক সেই চাহিদা পূরণ করল। বিজ্ঞপ্তি।