ঢাকায় আগামী মাসে আন্তর্জাতিক পর্যটন মেলা
ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৯ থেকে ২১ জুন আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হবে৷
বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করবে৷ ঢাকার বনানীতে বিএফটিডির পরিচালনা পর্ষদের এক সভায় গত সোমবার চতুর্থবারের মতো মেলাটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান এইচ এম হাকিম আলী সভাপতিত্ব করেন। এতে জানানো হয়, দেশি-বিদেশি অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যে এই মেলায় অংশগ্রহণে সম্মতি জানিয়েছে৷ এর মধ্যে দেশের ১৫টি ও ৫১টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে। মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, সরকারের পর্যটন বিভাগ, হোটেল, মোটেল, রিসোর্ট, বিমান সংস্থা, কার রেন্টাল, রেলওয়ে, কোচ অপারেটর, ম্যাপস, গাইড্স, ফটোগ্রাফি ইত্যাদি। বিজ্ঞপ্তি৷