ঢাকায় আগামীকাল চার দিনের আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বুধবার থেকে ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে ‘প্রীতি হাউজিং ফেয়ার’ শীর্ষক এক আবাসন মেলা শুরু হচ্ছে। প্রীতি কমিউনিকেশনস চার দিনের এই আবাসন মেলার আয়োজন করছে।এই মেলায় ৫৫টি প্রতিষ্ঠান ৬৫টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে। এর মধ্যে রিয়েল এস্টেট, ল্যান্ড ডেভেলপারস, ব্যাংক ও লিজিং কোম্পানি এবং নির্মাণসামগ্রীর নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মূল্যছাড় দিয়ে প্লট, দোকান, ফ্ল্যাট ও স্টুডিও ফ্ল্যাট বিক্রির বুকিং নেবে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন প্রীতি কমিউনিকেশনসের প্রধান নির্বাহী এম এনায়েত উল্লাহ ও নির্বাহী পরিচালক এম নূরুল ইসলাম, সাবেক সচিব মোহাম্মদ মুসা, রেসালাহ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম মজুমদার, গ্রীন ডেল্টা হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান নূরুল আমীন, প্রিয়াবের ঊর্ধ্বতন সহসভাপতি জাফর ইকবাল চৌধুরী ও সহসভাপতি মামুন সারওয়ার এবং বসুধা বিল্ডার্সের প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) জাহিদুর রহমান। এ ছাড়া মেলার মূল পৃষ্ঠপোষক কমফোর্ট হোমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী মৌসুমী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।কাল সকালে মেলার উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।