ঢাকায় আজ থেকে বিদ্যুৎবিষয়ক প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ‘তৃতীয় পাওয়ার বাংলাদেশ ২০১০ আন্তর্জাতিক প্রদর্শনী’ শুরু হবে।সেমস্, বাংলাদেশের সহযোগিতায় সেমস্, যুক্তরাষ্ট্র এই প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনীটি দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিকল্প বিদ্যুৎ, পিভি পাওয়ার, এনার্জি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশা করছেন। প্রদর্শনীতে ১৬টি দেশের প্রদর্শকেরা বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিত্যনতুন উদ্ভাবন-প্রযুক্তি প্রদর্শন করবেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আরও অনেকেই এ প্রদর্শনীতে আসবেন। প্রদর্শনী সাধারণ ও ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে। বিজ্ঞপ্তি।