ঢাকায় আজ শুরু হচ্ছে দেশের প্রথম ব্র্যান্ড ফার্নিচার ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফইএ) উগ্যোগে আজ মঙ্গলবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ব্র্যান্ড ফার্নিচার ফেয়ার ২০১১’ শীর্ষক এক আবাসন মেলা শুরু হচ্ছে। অ্যাসোসিয়েশনের ১০টি শীর্ষস্থানীয় সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে আকতার, অটবি, হাতিল, ব্রাদার্স, পারটেক্স, নাভানা, ফার্নিটেক, লিগেসি, নাদিয়া ও কোয়ালিটি (নকশা) ছয় দিনব্যাপী এই ফার্নিচার প্রদর্শনের আয়োজন করেছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এই মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনায় বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম ‘ব্র্যান্ড ফার্নিচার ফেয়ার ২০১১’ শীর্ষক এই মেলা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।