ঢাকায় আন্তর্জাতিক গার্মেনটেক মেলা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার থেকে দশম আন্তর্জাতিক গার্মেনটেক মেলা শুরু হয়েছে, যা ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।চার দিনব্যাপী এই মেলায় স্বাগতিক বাংলাদেশসহ ২৪টি দেশের ১৫০টি কোম্পানি অংশ নিয়েছে। জাকারিয়া ট্রেড ও ফেয়ার ইন্টারন্যাশনাল এবং এএসকে ট্রেড ও এক্সিবিশন (প্রাই.) লিমিটেড মেলাটির আয়োজন করেছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আবদুস সালাম মোর্শেদী, জাকারিয়া ট্রেড ও ফেয়ার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া ভূঁইয়া, এএসকে ট্রেড ও এক্সিবিশন লিমিটেডের পরিচালক নন্দ গোপাল বক্তব্য দেন।এই মেলায় তৈরি পোশাক কারখানার জন্য বিশ্বের সর্বশেষ সুইমিং, ফিনিশিং, লন্ড্রি, অ্যামব্রয়ডারি, সিএডি/সিএএম, প্রিন্টিং টেকনোলোজি, যন্ত্রপাতি, ফেব্রিকস ও অ্যাকসেসরিজ ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। বিজ্ঞপ্তি।