ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ৬ এপ্রিল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতের সমৃদ্ধির লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক পর্যটন মেলা-ইউনাইটেড এয়ারওয়েজ-মনিটর ঢাকা ট্রাভেল মার্ট-২০১২’।এবার বাংলাদেশসহ সাতটি দেশের প্রায় ৫০টি সংস্থা মেলায় অংশ নেবে। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর নবমবারের মতো এই মেলার আয়োজন করছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী শুক্রবার মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানান আয়োজক কমিটির চেয়ারম্যান ও মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান তাসবীরুল আহমদ চৌধুরী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আবদুল্লাহ আল হাসান।