ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক পণ্যমেলা ফেব্রুয়ারিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) সপ্তমবারের মতো ঢাকায় প্লাস্টিক পণ্যের একটি মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে।রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠানের স্টল থাকবে।এবারের মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলো মেশিনারিজ, মোল্ড ও কাঁচামাল প্রভৃতি প্রদর্শন করবে। আর স্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করবে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য।