ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ২৩ জানুয়ারি
রাজধানীতে অষ্টম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, মোড়কীকরণ, ছাপা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পপণ্য মেলা ২৩ জানুয়ারি শুরু হচ্ছে। চার দিনের এ মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে মেলাটির আয়োজন করছে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি এবং হংকংয়ের ইওরকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস।আয়োজকেরা জানান, মেলায় স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশ অংশ নিচ্ছে। বাকি দেশগুলো হলো: চীন, ভারত, ইতালি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক ও সুইজারল্যান্ড।মেলায় বাংলাদেশ, ভারত, চীন ও তাইওয়ানের চারটি বড় প্যাভিলিয়ন থাকবে। মেলায় আড়াই শরও বেশি প্রতিষ্ঠান ৩৫০টি স্টলে অংশ নেবে।মেলায় দেশের এই খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্যসামগ্রী প্রদর্শন করবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। বিজ্ঞপ্তি।