ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল প্রদর্শনী ১১ অক্টোবর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আগামী ১১ অক্টোবর আন্তর্জাতিক মেডিকেল প্রদর্শনী শুরু হবে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে নবমবারের মতো ‘মেডেক্সপো-২০১২’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনীতে দেশি-বিদেশি হাসপাতাল, মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী, আসবাব প্রস্তুতকারক ও সরবরাহকারীসহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর বিশেষ মূল্যছাড় দেবে।এ ছাড়া প্রদর্শনীতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনা মূল্যে তাৎক্ষণিকভাবে কিছু স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শসেবা দেবেন। বিজ্ঞপ্তি।