ঢাকায় আরএফএলের দুটি বিক্রয়কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহস্থালিতে ব্যবহার্য প্লাস্টিকের পণ্য, কাস্ট আয়রন ও পিভিসিসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) আরও দুটি বিক্রয়কেন্দ্র খুলেছে।ঢাকার মিরপুর-১ নম্বরের স্বাধীন বাংলা সুপার মার্কেট ও মোহাম্মদপুর টাউন হল এলাকার আজম রোডে গত সোমবার ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ নামের এ দুটি বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান মাহতাবউদ্দিন আহমেদ বিক্রয়কেন্দ্রগুলোর উদ্বোধন করেন। এ সময় আরএফএলের পরিচালক আর এন পল, প্রধান পরিচালন কর্মকর্তা নবনুর ইসলাম খান, সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) আল্লামা মুর্শিদ মুনিম, বিক্রয় ব্যবস্থাপক শহিদুল ইসলাম, রবিউল হাসানসহ বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কোম্পানির বিক্রয়কেন্দ্রগুলোতে প্রায় দুই হাজার ধরনের পণ্যসামগ্রীর সম্ভার রয়েছে। বর্তমানে ঢাকার মিরপুরের সেনপাড়া ও কচুক্ষেত, ওয়ারী, মালিবাগ-চৌধুরীপাড়া, মৌচাক, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী, পোস্তগোলা ও নবাবপুর, সাভার, টঙ্গী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে ১৯টি বেস্ট বাই আউটলেট চালু রয়েছে।