ঢাকায় আসছেন আজিয়াটা প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিয়াটা প্রধান তান শ্রী জামালউদিন ইব্রাহিম
আজিয়াটা প্রধান তান শ্রী জামালউদিন ইব্রাহিম

আজিয়াটা গ্রুপ বারহাদের ব্যবস্থাপনা পরিচালক তান শ্রী জামালউদিন ইব্রাহিম আজ বুধবার রাতে একদিনের আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে আসছেন। এয়ারটেলের সঙ্গে একীভূতকরণের পর আজিয়াটা পরিচালিত কোম্পানি রবির অগ্রগতি পর্যবেক্ষণের জন্য এ সফরে আসছেন তিনি।

জামালউদিন ইব্রাহিমের সফরসঙ্গী হিসেবে আজিয়াটার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী হ্যানস বিজয়সুরিয়া, আজিয়াটা গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা বিবেক সুদসহ প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

টেলিযোগাযোগ কোম্পানি হিসাবে আজিয়াটা গ্রুপ ১০টি দেশে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে। মালয়েশিয়ায় ‘সেলকম’, ইন্দোনেশিয়ায় ‘এক্সএল’, শ্রীলঙ্কায় ‘ডায়ালগ’, বাংলাদেশে ‘রবি’, কম্বোডিয়ায় ‘স্মার্ট’, নেপালে এনসেল এবং কৌশলগত অংশীদার হিসাবে ভারতে ‘আইডিয়া’ ও সিঙ্গাপুরে ‘এম ওয়ান’ নামে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।