ঢাকায় আসবাব মেলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এখন পাঁচ দিনব্যাপী ১২তম জাতীয় ফার্নিচার মেলা ২০১৪ চলছে।
ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টারের (ডিটিসি) ব্যবস্থাপনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফআইওএ) আয়োজিত পাঁচ দিনের এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলায় দেশের শীর্ষস্থানীয় ৫৫টি আসবাবপত্র উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত রাখা হয়েছে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিপি) ভাইস-চেয়ারম্যান শুভাশীষ বসু। ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. ইলিয়াস সরকার, মেলা কমিটির আহ্বায়ক শেখ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।