ঢাকায় আসবাবপত্র মেলা আজ থেকে শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী বাংলাদেশ ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকর (বিএফআইডি) প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, বাংলাক্রাফ্ট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার শিল্পমালিক সমিতির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টারের সহযোগিতায় বিএফআইডি এক্সপো ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে ২০ জুলাই পর্যন্ত। এক্সপো উপলক্ষে গত মঙ্গলবার ইপিবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ইপিবির ভাইস চেয়্যারম্যান শুভাশীষ বসু, ইপিবির মহাপরিচালকদ্বয় সালাহউদ্দিন মাহমুদ ও রাখাল চন্দ্র বর্মন, জুট ডাইভার্সিফাইড প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক খোন্দকার মোখলেছুর রহমান, বাংলাদেশ ফার্নিচার শিল্পমালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, ফার্নিচার রপ্তানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান, বাংলাক্রাফটের সভাপতি সেলিম উদ্দিন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।