ঢাকায় ইন্দো-বাংলা বাণিজ্য মেলা বৃহস্পতিবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নের লক্ষ্য নিয়ে আগামী বৃস্পতিবার থেকে ঢাকার প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্য মেলা-২০১২, যা শনিবার পর্যন্ত চলবে।বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সহায়তায় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে। বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত বৃহস্পতিবার সকালে মেলাটির উদ্বোধন করবেন। এ সময় বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নবম টুকি ও ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ উপস্থিত থাকবেন।মেলায় ভারত ও বাংলাদেশের ৩৫টির বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ৩৩টি স্টল ও আটটি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা উপলক্ষে একটি ভারতীয় প্রতিনিধিদলও ঢাকা আসবে।মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।এদিকে মেলা উদ্বোধনের দিন বিকেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) ও আইবিসিসিআইয়ের উদ্যোগে সোনারগাঁও হোটেলে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে এক বাণিজ্য সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিজ্ঞপ্তি।