ঢাকায় ইন্দো-বাংলা বাণিজ্যমেলা ৩১ মে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৩১ মে শুরু হচ্ছে তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্যমেলা, যা ২ জুন পর্যন্ত চলবে।ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ঢাকার ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে। এই মেলা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস)।এবারের মেলার পৃষ্ঠপোষক হয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এ ব্যাপারে গতকাল রোববার ঢাকায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসআইবি) ও টিমসের মধ্যে একটি চুক্তি হয়েছে।এসআইবির বাংলাদেশপ্রধান পিনাক চক্রবর্তী এবং টিমসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম চুক্তিতে সই করেন। এ সময় এসআইবির জ্ঞান প্রকাশ ক্ষেত্রপাল, প্রণয় রঞ্জন দ্বিবেদি প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।