ঢাকায় ইবিএলের আরও দুটি শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি ঢাকায় দুটি নতুন শাখা চালু করেছে। গ্রাহকদের মানসম্মত ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে শাখা দুটিতে সর্বাধুনিক ব্যাংকিং সুবিধা দিয়ে সাজানো হয়েছে।রাজধানীর প্রগতি সরণি মধ্য বাড্ডায় ব্যাংকের ৫৫তম শাখা ও আজিমপুর রোড হাজারীবাগে ৫৬তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইবিএলের চেয়ারম্যান মো. নূর আলী। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান ও ফখরুল আলম, হেড অব ব্রাঞ্চেস মো. মূসা, প্রশাসন ও নিরাপত্তা বিভাগের প্রধান আবদুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইবিএল চলতি বছর দেশের বিভিন্ন স্থানে আরও তিনটি নতুন শাখা চালুর পরিকল্পনা করছে। বিজ্ঞপ্তি।