ঢাকায় ইবিএলের দুটি এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী এটিএম নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গত মঙ্গলবার রাজধানীতে আরও দুটি নতুন এটিএম বুথ চালু করেছে।এ নিয়ে সারা দেশে ইবিএলের এটিএম বুথের সংখ্যা ৬০টিতে উন্নীত হলো।ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল আলম মিরপুর-১-এর রাবেয়া কমপ্লেক্সে ও মোহাম্মদপুরের তাজমহল রোডে এটিএম বুথ দুটির উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুসা ও ব্র্যান্ড মার্কেটিংয়ের প্রধান জিয়াউল করিম উপস্থিত ছিলেন।