প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সম্প্রতি উন্নয়নশীল আটটি দেশের প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটির আয়োজন করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। স্বাগতিক বাংলাদেশসহ যেসব দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেয় মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, তুরস্ক, নাইজেরিয়া, মিসর ও ইন্দোনেশিয়া। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএএফএর চেয়ারম্যান ও সাংসদ কামরুল আশরাফ খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আই) আবিদা ইসলাম, অতিরিক্ত কৃষিসচিব বিজয় ভট্টাচার্য। সম্মেলনে সার উৎপাদন ও বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধি, বিপণন ও গবেষণা, শুল্ক হ্রাস, সার কারখানার যন্ত্রপাতি সরবরাহ প্রভৃতি বিষয়ে জোর দেওয়া হয়।
বিজ্ঞপ্তি