ঢাকায় এইচএসবিসির গৃহঋণ মেলা আগামীকাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড স্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে দুই দিনব্যাপী এক গৃহঋণ মেলার আয়োজন করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে। দেশের শীর্ষস্থানীয় কিছু হোম অ্যাপ্লায়েন্স এবং হোম ডেকোর প্রতিষ্ঠানও এই মেলায় অংশ নিচ্ছে।এই মেলায় একই ছাদের নিচে পাওয়া যাবে এইচএসবিসির স্পেশাল হোম লোন অফার, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর সেরা ডিল এবং ঘর সাজানোর হরেক রকম সামগ্রীর সমাহার। এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ এই প্রসঙ্গে বলেন, ‘এইচএসবিসি সব সময় চেষ্টা করে গ্রাহকদের পছন্দ আর প্রত্যাশাগুলো পূরণ করতে। আমি নিশ্চিত, মেলাটি সবার ভালো লাগবে।’ বিজ্ঞপ্তি।