বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার সোনারগাঁও হোটেলে ২৪ মে থেকে শুরু হচ্ছে মালয়েশীয় পণ্য ও সেবার তিন দিনব্যাপী প্রদর্শনী রবি এক্সপো মালয়েশিয়া-২০১২।২৪ মে বৃহস্পতিবার সকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এক্সপো মালয়েশিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশে মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো জামাল উদ্দিন সাবেহ গতকাল সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে এসব তথ্য জানান। সংবাদ সমেঞ্চলনে আরও উপস্থিত ছিলেন রবি আজিয়াটার প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, সোনারগাঁও হোটেলের মহাব্যবস্থাপক ই জে ম্যাকইভান এবং টিমসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওয়াহিদুল আলম। এক্সপো মালয়েশিয়ার আয়োজন করছে বাংলাদেশে মালয়েশীয় দূতাবাস। শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড প্রদর্শনীর টাইটেল স্পন্সর। এর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস্)। এক্সপো মালয়েশিয়ায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা, মালয়েশিয়া এয়ারলাইনস, ট্যুরিজম মালয়েশিয়া প্রভৃতি। অন্যদিকে সপ্তাহব্যাপী মালয়েশীয় খাদ্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে সোনারগাঁও হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে। ২৩ মে সন্ধ্যায় উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহামঞ্চদ ফারুক খান।