ঢাকায় এখন চলছে মাসব্যাপী বৈশাখী আসবাব উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুরের বেগম রোকেয়া সরণিতে এখন চলছে মাসব্যাপী বৈশাখী ফার্নিচার বা আসবাব উৎসব-২০১২।বাংলাদেশ ফার্নিচার শিল্প-মালিক সমিতির মিরপুর অঞ্চলের উদ্যোগে ও ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টারের (ডিটিসির) ব্যবস্থাপনায় ১৪ এপ্রিল বা পয়লা বৈশাখ শুরু হওয়া এই উৎসব আগামী ১৪ মে পর্যন্ত চলবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। এ সময় বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।বৈশাখী আসবাব উৎসব চলাকালে ক্রেতাদের জন্য সব শোরুমেই মূল্য ছাড়সহ নানা উপহার জেতার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি।