ঢাকায় এশীয় বাণিজ্য ও পর্যটন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বিজয় সরণির সামরিক জাদুঘর কমপ্লেক্সে সাত দিনব্যাপী ষষ্ঠ এশীয় আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলা-২০১৩ গত মঙ্গলবার শুরু হয়েছে। চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত।মেলায় ১০টি দেশের ১০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস) বাংলাদেশের সহযোগিতায় সেমস ইউএসএ মেলাটির আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।