ঢাকায় এসএমই মেলা বসছে ৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে আগামী ৪ এপ্রিল থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘জাতীয় এসএমই মেলা-২০১৪’।
এসএমই ফাউন্ডেশন পাঁচ দিনের এ মেলার আয়োজন করছে, যা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এসএমই ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসএমই প্রতিষ্ঠানের ১০০ স্টল থাকবে। এতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, হালকা প্রকৌশল পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিকস, ডিজাইন ও ফ্যাশনওয়্যার ইত্যাদি প্রদর্শিত হবে।
এসএমই ফাউন্ডেশন আশা করছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য এ মেলায় সমন্বিত ও বৃহত্তর পরিসরে প্রদর্শন ও বিক্রি করা হবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কোনো প্রবেশমূল্য থাকছে না।