ঢাকায় এসিজির ১৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া প্যাসিফিক সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরি গ্রুপের (এসিজি) ১৭তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এবারের সভার প্রতিপাদ্য ছিল ‘বাজারের উত্থান-পতনের অভিজ্ঞতা’।
সভা উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এতে চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুরসহ ১৫টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেন।
পারস্পরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের লক্ষ্যে ১৯৯৭ সালে এসিজি গঠিত হয়। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডও এই সংগঠনের সদস্য। বিজ্ঞপ্তি।