ঢাকায় কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার নিরাপত্তা নিয়ে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) উদ্যোগে কাল মঙ্গলবার থেকে ঢাকায় দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালা শুরু হচ্ছে।
‘ডিজিটাল বাংলাদেশ: সাইবার অপরাধ, নিরাপদ ইন্টারনেট ও ব্রডব্যান্ড’এ কর্মশালা আয়োজনে সহায়তা করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এ কর্মশালার উদ্বোধন করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সিটিওর মহাসচিব শোলা টেইলর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। কর্মশালায় মোট নয়টি অধিবেশন থাকবে। এতে ফেসবুক, ইন্টারপোল, আইটিইউ, জিএসএমএসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ নেবেন। িবজ্ঞপ্তি