ঢাকায় কালথেকে আসবাব ও গৃহসজ্জা মেলা শুরু
ঢাকার রূপসী বাংলা হোটেলে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী আসবাব ও গৃহসজ্জা মেলা-২০১২।দেশের আসবাবশিল্পের সম্ভাবনা কাজে লাগানো এবং এই খাতের সৃজনশীলতাকে বিশ্ববাজারে যথাযথভাবে তুলে ধরতে মেলাটির আয়োজন করা হচ্ছে। এতে ৩০টিরও বেশি দেশের ক্রেতাদের সমাগম ঘটবে বলে উদ্যোক্তারা আশা করছেন।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এতে সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ হ্যান্ডিক্র্যাফটস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বাংলাক্র্যাফট), বাংলাদেশ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার ও বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন। মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবে উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি এ কে আজাদ। বিজ্ঞপ্তি।