ঢাকায় চিকিৎসা ও ওষুধ খাত নিয়ে দুটি প্রদর্শনী শুরু
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে গতকাল চিকিৎসা এবংওষুধ খাত নিয়ে তিন দিনব্যাপী দুটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।‘চতুর্থ মেডিটেক্স বাংলাদেশ ২০১২ এক্সপো’ ও ‘তৃতীয় ফার্মা বাংলাদেশ ২০১২ এক্সপো’ শীর্ষক প্রদর্শনী দুটিতে বিভিন্ন ধরনের সেবা, যন্ত্রপাতি, প্রযুক্তি, সরঞ্জাম ও কাঁচামাল প্রদর্শন করা হবে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী দুটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস্), ইউএসএর সহযোগিতায় সেমস্ বাংলাদেশ প্রদর্শনী দুটির আয়োজন করছে। এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, তাইওয়ান, আমেরিকা, পাকিস্তান, সিঙ্গাপুর প্রভৃতি দেশ অংশ নিচ্ছে।প্রদর্শনীটি ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। বিজ্ঞপ্তি।