ঢাকায় ছয় দিনব্যাপী আসবাবপত্র মেলা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছয় দিনব্যাপী আসবাবপত্র মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ‘ব্র্যান্ড ফার্নিচার ফেয়ার, ২০১১’ নামের এ মেলার উদ্বোধন করেন। মেলার আয়োজক বাংলাদেশ আসবাবপত্র রপ্তানিকারক সমিতির (বিএফইএ)।বিএফইএর আহ্বায়ক কে এম আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি মো. জসীম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, বিএফইএর সদস্য-সচিব স্থপতি ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামস জেরিন সুরাইয়া ফেরদৌসী প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আসবাবপত্র শিল্প মানুষের ঐতিহ্য ও সভ্যতার সঙ্গে জড়িত। রপ্তানিমুখী আসবাবপত্র খাতকে ক্রেতা ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই মূলত এ মেলার আয়োজন।অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১০টি আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: অটবি লিমিটেড, নাভানা ফার্নিচার, পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ, আকতার ফার্নিশার্স, হাতিল কমপ্লেক্স, ব্রাদার্স ফার্নিচার, ফার্নিটেক ইন্ডাস্ট্রিজ, লিগেসি ফার্নিচার, নাদিয়া ফার্নিচার এবং নকশা। মেলার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি লিমিটেড। মেলা চলবে ৩ এপ্রিল রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।