ঢাকায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার মহাপরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) মহাপরিচালক লি ইয়ং চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।
শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ইউএনআইডিওর মহাপরিচালক লি ইয়ং ঢাকায় আসেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।
আজ বৃহস্পতিবার সকালে লি ইয়ং ও তাঁর সফরসঙ্গীরা সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরী পরিদর্শনে যাবেন। এ ছাড়া তাঁদের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সফর করারও কথা রয়েছে।
ইউএনআইডিও প্রথমবারের মতো কান্ট্রি প্রোগ্রামের আওতায় এশিয়ার মধ্যে বাংলাদেশকে পাইলট কান্ট্রি হিসেবে বিবেচনা করছে। সংস্থার মহাপরিচালকের এই সফরের মাধ্যমে ২০১৭-২১ সালের জন্য কান্ট্রি প্রোগ্রাম চূড়ান্ত করা হবে।