প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানিভিত্তিক ট্রান্সমিশন বেল্ট প্রস্তুতকারক আরনৎস অপটিবেল্ট গ্রুপ সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করেছে। এতে ভি বেল্ট ও টাইমিং বেল্টের রক্ষণাবেক্ষণ এবং নকল পণ্য তথা বেল্ট চেনার উপায় তুলে ধরা হয়। সেমিনারে বক্তব্য দেন অপটিবেল্টের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মরিস সার্তোরিও। সেমিনারে বলা হয়, আরনৎস অপটিবেল্ট বস্ত্রশিল্পের অর্থাৎ স্পিনিং, নিটিং ও উইভিং কারখানায় ব্যবহারের বেল্ট তৈরি করে। এই বেল্ট বাংলাদেশেও বাজারজাত হয়ে আসছে। এ জন্য এখানে অপটিবেল্টের নিজস্ব প্রকৌশলীও রয়েছে, যাতে গ্রাহকদের কারিগরি সহায়তা ও পণ্যসংক্রান্ত সেবা দেওয়া যায়। এ দেশে অপটিবেল্টের পরিবেশক হচ্ছে ডেলকট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তি