ঢাকায় জ্যাক ব্র্যান্ডের গাড়ির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মোটর ভেহিক্যাল ডিপার্টমেন্ট (ডিএমভি) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জ্যাক ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ির এক প্রদর্শনীর আয়োজন করে।প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট পরিচালক হুমায়ুন রশিদ। এতে অন্যান্যের মধ্যে ডিএমভির প্রধান পরিচালন কর্মকর্তা ইফতেখার আহমেদ, জ্যাক মোটরসের বিপণন পরিচালক ইউ অস্কারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিলাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।