প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইটি বাইট এবং বিটপি লিও বার্নেট যৌথভাবে ‘দ্য বেস্ট অব ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করবে। ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ২৬ সেপ্টেম্বর এ সম্মেলন হবে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তের পুরস্কারজয়ী ২০টি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের কেস স্টাডির ওপর ভিত্তি করে সম্মেলনটি আয়োজন করা হয়েছে। এসব কেস স্টাডি পিঅ্যান্ডজি শিক্ষা, ওল্ড স্পাইস ইন্ডিয়া, শেল্, ভক্সওয়াগন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, রেড বুল, অ্যাডকক ইনগ্রাম, স্নিকার্স, ম্যাকডোনাল্ডস, ডেলসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর ক্যাম্পেইনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তি