ঢাকায় ডিসেম্বরে খাদ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বিজয় সরণির বঙ্গবন্ধু নভোথিয়েটারের পাশে সামরিক জাদুঘর মাঠে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর ‘বাংলাদেশ খাদ্য উৎসব-২০১২’ অনুষ্ঠিত হবে।এতে তিন ভাগে খাবার উপস্থাপন করা হবে—বৈচিত্র্যময় খাবার পরিবেশনকারী রেস্তোরাঁগুলোকে নিয়ে ‘রেস্টুরেন্ট সিটি’, পুরান ঢাকা ও মোগলাই খাবার নিয়ে ‘মোগলের রসুই’ এবং নানা রকম মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার নিয়ে ‘ডেজার্ট আইল্যান্ড’। এ ছাড়া জুসবার কর্নার, লাইভ মিউজিক, র‌্যাফল ড্রয়ের আয়োজনও থাকছে।অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিভিড ‘ইট লাভ এনজয়’ স্লোগানে এই উৎসবের আয়োজন করছে। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।খাদ্য উৎসবের স্টল বুকিং চলছে এখন। বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির এই ওয়েবসাইটে: , মোবাইল: ০১৬৮২-৫০২০৮৭।ভিভিডের পরিচালক তাসনিয়া আতিক বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন নামকরা রেস্তোরাঁ বা খাবারের দোকানগুলোকে এক জায়গায় এনে ভোজনরসিকদের আধুনিক ও ঐতিহ্যবাহী খাবারগুলোর স্বাদ দিতে এই উৎসব আয়োজন করা হচ্ছে।’ বিজ্ঞপ্তি।