ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষিমেলা ৫-৭ অক্টোবর
ঢাকায় আগামী ৫ থেকে ৭ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষিভিত্তিক একটি আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হচ্ছে।‘বাংলালিংক এগ্রো বাংলাদেশ-২০১০’ শীর্ষক তিন দিনব্যাপী এই কৃষিমেলায় বিশ্বের ১৫টি দেশের শতাধিক প্রতিষ্ঠান ১৫০ স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে।দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য সামনে রেখে ‘আগামী দিনে কৃষি’ স্লোগানে মেলাটির আয়োজন করা হচ্ছে। যাতে কৃষি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের নতুন প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়।কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড এবং আই স্টেশন কমিউনিকেশন যৌথভাবে এই মেলার আয়োজন করছে।এই মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্যসহ ১৫টি দেশ যোগ দেবে।এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।মেলাটির টাইটেল স্পনসর হচ্ছে বাংলালিংক। ব্যাংক পার্টনার হচ্ছে দি সিটি ব্যাংক। সেমিনার সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান (ইরি)। বিজ্ঞপ্তি।