ঢাকায় তিন দিনব্যাপী এসএমই মেলা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্য সামনে রেখে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৪ ফেব্রুয়ারি এসএমই মেলা শুরু হবে, যা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।এসএমই ফাউন্ডেশন তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে। মেলাটির উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ বড়ুয়া। আগ্রহী দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। এতে কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ১১০টি স্টল থাকবে মেলায়। এসব স্টলে চামড়াজাত ও হস্তশিল্প সামগ্রী, বেতের তৈরি পণ্য, পাটপণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হারবাল পণ্য, ডিজাইন ও ফ্যাশনের কাপড়, হালকা প্রকৌশল ও ইলেকট্রিক্যাল পণ্যসহ নানা পণ্যের সমাহার ঘটবে।