ঢাকায় তিন দিনের আন্তর্জাতিক মেডিকেল প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার থেকে চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্যসেবা বিষয়ে ‘মেডেক্সপো-২০১০’ শীর্ষক তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। মেলায় স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৩৫টির অধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এ প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেডেক্সপোর চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম ও অটবি লিমিটেডের আঞ্চলিক (বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া) কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের প্রধান আবু তারেক জিয়া চৌধুরী।অষ্টমবারের মতো অনুষ্ঠিত এ প্রদর্শনীর আয়োজন করছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস)। প্রিমিয়াম পার্টনার হিসেবে এর আয়োজনে বরাবরের মতো এবারও সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় গৃহস্থালি ও মেডিকেল আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটবি লিমিটেড।স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৩৫টির অধিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। অন্য দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, তাইওয়ান, সিঙ্গাপুর, চীন ও জাপান। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে দেশি-বিদেশি হাসপাতাল, মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী, আসবাবপত্র প্রস্তুতকারী এবং সরবরাহকারীসহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত অন্যান্য প্রতিষ্ঠান।প্রদর্শনী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।