ঢাকায় তিন দিনের ইউএস ট্রেড শো কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মার্কিন পণ্য ও সেবাসামগ্রীর তিন দিনব্যাপী এক প্রদর্শনী। ‘ইউএস ট্রেড শো ২০১১’ শীর্ষক এ প্রদর্শনী ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে।বাংলাদেশে মার্কিন দূতাবাসের সহযোগিতায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে যুক্তরাষ্ট্রের মোট ৭৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।বৃহস্পতিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম উপস্থিত থাকবেন।মেলার বিস্তারিত জানাতে গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের বাণিজ্য ও অর্থনৈতিক বিভাগের প্রধান হেতিয়ার ভারিয়াভা এবং অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর উপস্থিত ছিলেন।আফতাব-উল ইসলাম বলেন, এবারের মেলায় সবচেয়ে বেশি আমেরিকান অংশগ্রহণ করছে। তা ছাড়া মেলায় অ্যামচেম ইন্ডিয়ার ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল আসছে। প্রদর্শনীটি আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশ ফি ২০ টাকা। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো প্রবেশ ফি লাগবে না।