ঢাকায় তিন দিনের থাই পণ্যের মেলা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে থাই পণ্যের তিন দিনের একটি মেলা। রাজধানীর বারিধারায় থাইল্যান্ড দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলাটি ছয়টি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো—পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যসামগ্রী, শপিং ও বিনোদন জোন। মেলায় মোট ৪৪টি স্টল থাকবে। মেলায় আগত দর্শক-ক্রেতাদের জন্য রয়েছে বিনা মূল্যে পর্যটন ও চিকিৎসা ভিসা, ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট জেতার সুযোগ, ভ্রমণ ও চিকিৎসার জন্য বিশেষ প্যাকেজ এবং বিশেষ মূল্যে কেনাকাটা করার সুবিধা। এ ছাড়া থাইল্যান্ডে উচ্চশিক্ষার জন্য বিনা মূল্যে পরামর্শসুবিধা।মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেক রাত আট পর্যন্ত খোলা থাকবে। মেলায় কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। বিজ্ঞপ্তি।