ঢাকায় তিন দিনের পাটজাত পণ্যের মেলা শুরু ৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় তিন দিনের পাটজাত পণ্যের মেলা করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এতে উদ্যোক্তাদের ১৩৫ ধরনের বহুমুখী পাটপণ্য প্রদর্শন করা হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬ মার্চ পাটজাত পণ্যের এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে তিনি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর বাস্তবায়নে সহযোগিতাকারী ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। লিখিত বক্তব্য পাঠ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।