ঢাকায় তিন দিনের মার্কিন বাণিজ্য প্রদর্শনী উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর।অনুষ্ঠানে মরিয়ার্টি বলেন, বাংলাদেশে যতটা বিনিয়োগ হওয়ার কথা, ততটা হচ্ছে না। বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ হলো স্থিতিশীল পরিবেশ ও ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা।তিন দিনব্যাপী ইউএস ট্রেড শোতে বুথের সংখ্যা ১৩৭টি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা। তবে ছাত্রছাত্রীরা পরিচয়পত্র দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে।