ঢাকায় তিন দিনের শেয়ারবাজার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫-২৭ মার্চ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় শেয়ার বাজার মেলা-২০১০’। ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজক ঢাকা শেরাটন হোটেলের পক্ষ থেকে জানানো হয়, ‘শেয়ার বাজার মেলা-২০০৯’ আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের মেলা উদ্বোধন করবেন বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। বিজ্ঞপ্তি।