ঢাকায় ত্রিপুরার প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি পাঁচতারা হোটেলে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারতীয় শিল্প ও বাণিজ্য মেলায় ত্রিপুরার একটি প্রতিনিধিদল যোগ দেবে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি আখাউড়া স্থলবন্দর হয়ে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে।প্রতিনিধিদলটিকে গতকাল বুধবার সকালে আখাউড়া স্থলবন্দরে স্বাগত জানান স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া, বন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্রমোহন দাস ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাম্মাদ হোসেন।