ঢাকায় দুটি প্রদর্শনী শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় কাল বুধবার থেকে শুরু হচ্ছে ১১তম ঢাকা ‘ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনের প্রদর্শনী দুটির আয়োজন করছে সেমস্ গ্লোবাল ও চীনের প্রতিষ্ঠান সিসিপিআইটি। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন সেমস্ গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের গ্রুপ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সেমস্ গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের সিইও এস এস সারোয়ার, সিসিপিআইটি টেক্সের সেক্রেটারি জেনারেল ঝাং টাও প্রমুখ। বিজ্ঞপ্তি