প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় চালু হলো ভারতীয় চেইন রেস্তোরাঁ দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরির প্রথম শাখা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের প্রথম তলায় এর উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব ও হেড অব চ্যান্সরি অরুন্ধতী দাস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে এই রেস্তোরাঁর ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এস আর গ্রুপের চেয়ারম্যান জি এম সিরাজ ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী প্রমুখ। বিজ্ঞপ্তি।