ঢাকায় নেপালি পণ্যের প্রদর্শনী মার্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নেপালি দূতাবাসের উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ২ থেকে ৪ মার্চ ‘নেপাল এক্সপো-২০১৭’ শীর্ষক এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে নেপালের পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান, পশমিনা, জুয়েলারি, হারবাল ওষুধ ও তেল, পেপার পণ্য, পশমি কার্পেট, হস্তশিল্প, পাথর ও ধাতব পণ্য, মসলা প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। একই সঙ্গে নেপালে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনাকারী বিমান সংস্থা, ট্যুর অপারেটরসহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও প্রদর্শনীতে অংশ নেবে। এ প্রদর্শনী আয়োজনের ব্যাপারে নেপাল দূতাবাস ও অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টিমসের মধ্যে গত রোববার একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিজ্ঞপ্তি