ঢাকায় নেস্লের পুষ্টি বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী ১০০০ দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে এই বিষয়ে প্রশিক্ষণ দিতে নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই) দেশজুড়ে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক ৬৬ দিনব্যাপী পুষ্টি বিজ্ঞান মেলার আয়োজন করেছে। এ মেলা উপলক্ষে এনএনআইয়ের একটি বিশেষ বাহন (ক্যারাভান) ৬৪টি জেলা পরিভ্রমণ করবে। এ মেলায় সারা দেশ থেকে ১০ হাজার নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ আয়োজনের অংশ হিসেবে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী মেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিজ্ঞপ্তি।