ঢাকায় পাটপণ্যের মেলা শুরু ৯ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সোনালি আঁশের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস পালন করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ৬ মার্চ জাতীয় পাট দিবস হলেও ঢাকায় মূল অনুষ্ঠান হবে ৯ মার্চ। সেদিনই শুরু হবে তিন দিনব্যাপী পাটপণ্যের মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলাটির উদ্বোধন করবেন।
সচিবালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, জাতীয় পাট দিবস উপলক্ষে সেরা পাটচাষি, পাটবীজ উৎপাদনকারী, বেসরকারি পাটকল, কাঁচা পাট রপ্তানিকারক, পাটসুতা রপ্তানিকারক, পাটপণ্য রপ্তানিকারক, উদ্যোক্তা, গবেষক ও পাটপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।