ঢাকায় পুঁজিবাজার মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় তিন দিনব্যাপী পুঁজিবাজার মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সম্মেলনকেন্দ্রে মেলাটি অনুষ্ঠিত হবে।
এ মেলার আয়োজক অনলাইন বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক ডটকম। মেলায় ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, নিরীক্ষা প্রতিষ্ঠান এবং তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।