ঢাকায় প্রথম এসইজেড হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের প্রাক্-যোগ্যতা লাইসেন্স পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী গতকাল সোমবার ইউনাইটেড গ্রুপের পরিচালক মালিক তালহা ইসমাইল বারীর কাছে প্রাক্-যোগ্যতার লাইসেন্স হস্তান্তর করেন। ইউনাইটেড সিটি আইটি পার্ক নামের ওই অর্থনৈতিক অঞ্চলটি বাড্ডার সাতারকুলে ২ দশমিক ৪৩ একর জমিতে প্রতিষ্ঠা করা হবে। সেখানে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা উৎপাদনে বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য মো. এমদাদুল হক, মোহাম্মাদ আবদুস সামাদ, হরিপ্রসাদ পাল ও ইউনাইটেড গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবন চৌধুরী বলেন, বেসরকারি উদ্যোগে এখন সাতটি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ চলছে।